
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি,
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের আয়োজনে, মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ । বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা, জনাব মোঃ বদরুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা জনাব থান্দার কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আবু বকর মোল্লা, জনাব খন্দকার ফারুক হোসেন, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এই কর্মসূচিতে
মোট ২০ টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
