
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :যুক্তরাষ্ট্র ভিত্তিক টিএইচআইএ এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) বিভাগের পরিচালক ঈদগাঁও ইসলামাবাদের কৃতি সন্তান ড.সাজ্জাদ নাসির বলেছেন AI অনুসরণ করতে পারলে প্রযুক্তির সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে যায়। শুধু ব্যবহারকারী নয় উদ্ভাবক হিসেবে বিশ্বের সঙ্গে চলা যায়। শক্তিশালী তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধি মত্তার অনাগত যুগের মূখ্য রূপকার হয়ে উঠুক এবং ভবিষ্যতে নির্মাণে নেতৃত্ব দিক। তিনি এ আশাবাদ ব্যক্ত করে AI education নিয়ে অস্ত্র বিদ্যালয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।২৩ আগষ্ট (রবিবার) সকালে তিনি বিদ্যালয়ে প্রাত্যাহিক সমাবেশে উপস্থিত হয়ে ছাত্রীদের উদ্যেশ্য এ কথা বলেন।এসময় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,সহ-প্রধান শিক্ষক জসিম উদ্দিন,শিক্ষক আহমদ কবির, ছানা উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
