খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের দোয়া ও মিলাদ

[ccfic]

খুলনা প্রতিনিধি:বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শাখা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মোঃ জসীম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ।অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও খুলনা জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক মোঃ লাবলু খান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও মাহাবুবুল হক শামীম; খুলনা জেলা শাখার সদস্য ইসমাইল হোসেন ও শরিফুল ইসলাম ফকির।এ ছাড়া ফুলতলা উপজেলা শাখার আহ্বায়ক নুরুল আমিন সাগর, বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মুস্তাকিম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোসলেহ উদ্দিন, সদস্য সচিব কাজী জাফর, দিঘলিয়া উপজেলা শাখার সদস্য সচিব রকি খান এবং পাইকগাছা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিল শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা মোসলেহ উদ্দিন।অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT