
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি , মঙ্গলবার বিকাল তিনটায় বটিয়াঘাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবাগত সভাপতি অধ্যাপক নেহাল উদ্দিন মুন্সি কে সংবর্ধনাও অবসরপ্রাপ্ত শিক্ষক শিবপদ বাবুর বিদায় অনুষ্ঠান, অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, অ্যাডভোকেট আতাউর রহমান, সহশিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত সভাপতি বলেন, আমাকে উক্ত স্কুলের সভাপতি করায় আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই।শিক্ষায় জাতির মেরুদন্ড এই শিক্ষা এই কথা তখন প্রতিপালিত হয় যখন একজন শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তুলে ভালো একটি রেজাল্ট উপহার দেওয়া যায়।
