খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
  নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি:মোঃ আরিফুর রহমান সভাপতিমোঃ জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত,২১ আগস্ট ২০২৬ ইং তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ জনাব ফরহাদ মজহার।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান, জাতীয় জনতার জোট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিজেপি। এছাড়াও আকিজ বেকার্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।জাতীয় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কণ্ঠভোটে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান সভাপতি এবং মোঃ জহির রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এছাড়া কণ্ঠভোটে নির্বাচিত অন্যান্য পদধারীরা হলেন—সাংগঠনিক সম্পাদক:মোঃ মইন উদ্দিন গাজীদপ্তর সম্পাদক: মোঃমানিক মিঞা।অর্থ বিষয়ক সম্পাদক:সালাউদ্দিন আহমেদধর্ম বিষয়ক সম্পাদক:মোঃ আল আমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক:মোঃ আল আমিন।যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক:মোঃ শাকিল আহমেদআইন বিষয়ক সম্পাদক:মোঃ নাজমুল হক।কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:আব্দুল কাইয়ুমসম্মেলনে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান জানান, সংগঠনের বাকি পদগুলো আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে।সম্মেলনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিক্রয় পেশাজীবীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু কর্মক্ষেত্রে তাদের অনেকেই ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।বক্তারা আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হলে দেশের সকল বিক্রয় পেশাজীবীর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুর রহমান সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “একতাই শক্তি, একতাই মুক্তি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় BSPA কাজ করে যাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT