খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের জেরে সংবাদকর্মী ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ঈদগাঁও স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আয়োজকদের অভিযোগ, সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের জেরে আবু তৈয়ব সংবাদকর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার মামলা করেছেন। মানববন্ধনে বক্তারা এসব মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা বলেন, কোন সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু মামলা দায়ের করে সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের চাপের মধ্যে রাখা কিংবা মতপ্রকাশের পরিবেশ সংকুচিত করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।বক্তারা মামলার বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামাবাদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশীদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, সাবেক যুবদল নেতা মোস্তফা আল আশরাফ, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শান্ত, ঈদগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুনাইদ হাসান,  ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম আয়ুবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,সংবাদকর্মী সেলিম উদ্দীন, আনোয়ার হোসাইন, মিছবাহ উদ্দীন, হাফেজ বজলুল রহমান, মনসুর আলম, বশিরুজ্জামান,আশফাক উদ্দীন আরফাত, আবু বকর চৌধুরী, রবিউল আলম রবি, সেলিম আহমেদ ও চকরিয়ায় শাহরিয়ার মাহমুদ রিয়াদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।তারা সংবাদকর্মী মাহমুদুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানান। একই সঙ্গে মামলায় অভিযুক্ত সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা কর্মীদের আইনগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT