খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক কর্মশালা ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে মানিয়ে নিতে হবে : উপাচার্য

[ccfic]

আবিদুর রহমান আলিফ:খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে এবং বিডিরেনের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি হচ্ছে। প্রযুক্তির ইতিবাচক দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে। বিশেষ করে ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল প্রশাসনের আওতায় ডিজিটাল হাজিরা ও ডি-নথি, স্মার্ট ল্যাব এবং ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিভিন্ন ডিসিপ্লিনে ইন্টার্নশিপ চালু, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ সৃষ্টি, ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের ব্যাপারে গুরত্বারোপ করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। হিট প্রকল্পের পরিধি ও বিডিরেনের বিভিন্ন সেবা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিডিরেনের জেনারেল ম্যানেজার (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) খ. রাশেদুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিডিরেনের ম্যানেজার (সেলস) বিপ্লব চন্দ্র মাহান্ত।উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার টেকনিক্যাল সেশনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মোঃ আরিফুল ইসলাম আরমান। পরে ‘জেনারেটিভ এআই ফর টিচিং এন্ড রিসার্চ’ বিষয়ে সেশন পরিচালনা করেন খ. রাশেদুল আরেফিন ও আবু নাসের মোঃ নাফেউ। ‘ই-জার্নাল এন্ড প্ল্যাগারিজম’ বিষয়ে আলোচনা করেন বিডিরেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নলেজ এন্ড রিসার্চ) আহমেদ আল হোসাইন। এছাড়া ‘এআই অ্যাপ্লিকেশন ইন হায়ার এডুকেশন’ বিষয়ে সেশন পরিচালনা করেন আবু নাসের মোঃ নাফেউ।কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT