
আবিদুর রহমান আলিফ:খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানপূর্ব টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে হামলা-মামলায় নির্যাতিত, ত্যাগী-পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের সর্বাধিক মূল্যায়ন করার অঙ্গীকার বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে বলেই যেনো সরকারি দল জনবিচ্ছিন্ন না হয়ে যায়; সে দিকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র গৌরব, ঐতিহ্য ও সফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপি’র এবারের প্রতিষ্ঠা বার্ষিকী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আমাদের আস্থার সুদৃঢ়, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে খুলনা জেলার প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সামাজিক কর্মসূচিগুলো যেন অত্যন্ত সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রস্তুতি সভা সঞ্চালনাকালে জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, দল মনোনীত প্রার্থীর বিজয়ী করতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন থেকেই জনগনের কাছে যেতে হবে। কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কোনোভাবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজী, দখলবাজীর অভিযোগ যেনো না উঠে। সভায় খুলনা মহানগর বিএনপি’র সাথে যৌথভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিকাল ৩টায় বর্ণাঢ্য র্যালি বের হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে উপজেলা/পৌরসভা পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানাবিধ জনহিতকরণ ধারাহিক কর্মসূচি থাকবে। প্রস্তুতি সভা বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশীদ, চৌধুরী কাওসার আলী, কেএম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, মোল্লা মাহবুবুর রহমান, আনিসুর রহমান আনিস, ডা. মো. আব্দুল মজিদ, আব্দুস সবুর, শাকিল আহমেদ দিলু, নাজমুস সাকির পিন্টু, শেখ সরোয়ার হোসেন, জিএম রফিকুল হাসান, সেলিম সরদার, মো. হাফিজুর রহমান, ইলিয়াস হোসেন মল্লিক, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, সরদার আব্দুল মালেক, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, বাবু নিত্যনন্দ মন্ডল, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলাম, এজাজুর রহমান শামীম, মো. ফারুক হোসেন, মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, খান ইসমাঈল হোসেন, আবুল বাসার, আসলাম পারভেজ, আল আমিন সানা, ফখরুল ইসলাম বুলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, নুরুল আমিন বাবুল, এফএম হাবিবুর রহমান, এসএম মুর্শিদুর রহমান লিটন, শরীফ ইকবাল হোসেন, জিএম হারুন অর রশীদ, প্রবীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, যুগ্ম-আহবায়ক মো. জাবির আলী, মো. মমিনুর রহমান সাগর, ওলামাদলের যুগ্ম-আহবায়ক মো. বিলায়েত হোসেন, জেলা জাসাস’র আহবায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব আজাদ আমীন, মহিলা দলের শাহানাজ ইসলাম, রেহানা ইসলাম, আয়শা খাতুন সোনিয়া, সুজানা জলি, মনিরা ইসলাম, কানিজ ফাতেমা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব মো. ইসমাঈল হোসেন খান, শেখ মাহামুদ আলম লোটাস ও আবু সাঈদ শেখ প্রমুখ।
