
আবিদুর রহমান আলিফ, খুলনা:
জুলাই-২০২৬ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু।সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আক্তার হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
