
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।যশোর শহরে বৃহস্পতিবার রাতে চোরাগুপ্তা বোমা হামলাসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস ও ˆনরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী|শুক্রবার বিকেলে যশোর শহরের ˆভরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়| শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস|বক্তারা যশোর শহরের আদালত চত্বর, কালেক্টরেট ভবনসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে নাশকতামূলক কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে একটি গোষ্টি| তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না| এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ|সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, শহর সেক্রেটারি ইমরান হুসাইন, আশরাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়| মিছিলটি দড়াটানা, গাড়িখানা রোড হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়|
Tag :
