
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো খুলনার থুকড়া বাজার বায়তুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের আগে শত শত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।মসজিদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয় মুসল্লিদের মধ্যে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রাথমিকভাবে কমিটির তিনজনের নাম ঘোষণা করা হয়। পরে সকলের অংশগ্রহণে শুক্রবার জুমার নামাজের আগে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান কিসলু। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইনামুল মল্লিক ও বিএম আঃ কাদের। সাধারণ সম্পাদক হয়েছেন বিএম আফজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সামিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জিএম মামুন পারভেজ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জিএম জহুরুল, বিএম আঃ রাজ্জাক, বিএম আলী আজম, জিএম শাহাবুদ্দিন, মো. আফছার উদ্দিন ফকির, মো. আঃ লতিফ বিশ্বাস, মো. আশরাফ গাজী, মো. শফিকুল বিশ্বাস, মো. হায়দার আলী, মো. আবু সুফিয়ান, মো. রাজু আহমেদ, বিএম আঃ হাদি, মো. মনিরুল ইসলাম মনু, মো. রুস্তম বিশ্বাস ও সরদার শহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সাবেক সভাপতি মো. আফজাল হোসেন বিশ্বাসসহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন মুফতি মাওলানা মো. ইয়াসিন।নতুন কমিটি ঘোষণাকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। তিন বছর মেয়াদি এ কমিটির কাছে স্থানীয় মুসল্লিদের প্রত্যাশা, মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।
