
**অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা থেকে:-**খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি অধ্যাপক পরিতোষ মণ্ডলের সভাপতিত্বে বিশেষ এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।মানবিক কল্যাণে কাজ করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রংপুর ইউনিয়নের দেশে-বিদেশে প্রতিষ্ঠিত সরকারি চাকরিজীবী ও কৃতী সন্তানদের সম্মিলিত সহযোগিতায় গড়ে ওঠা এ সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।অনুষ্ঠানে অধ্যাপক পরিতোষ মণ্ডল, ইংরেজি বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা উপস্থিত থেকে অসহায় শিক্ষার্থী ও চিকিৎসাসহায়তা প্রাপ্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সমাজসেবক শিবু পদজোদ্দার, প্রধান শিক্ষক মিহির রঞ্জন মণ্ডল, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল, রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ তরফদার, সমাজসেবক চন্দন মণ্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, এলাকার অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসুস্থ মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করা এ সংগঠনের অন্যতম মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
