খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার

[ccfic]

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা:রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৯তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি ও উপজেলা প্রশাসন।১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচীর মধ্যে মীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এলাকা ।রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপ্রধানের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, প্রবন্ধকাল লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, আলোচক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মীর মোশারফ হোসেন স্মৃতি কমপ্লেক্সকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। সেই সাথে তার স্মৃতিকেন্দ্রটি আধুনিকায়ন করার জন্য স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।পরে প্রধান অতিথি রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ।মোঃ জাহিদুর রহিম মোল্লাবালিয়াকান্দি রাজবাড়ী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT