
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাঁও শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে পুতু ওরফে গুরা পুতুকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শহিদুল ইসলাম ঈদগাঁও ৭নং ওয়ার্ডের মধ্যম শিয়াপাড়া এলাকার শামসুল আলম ওরফে ভিলেজার শামসুর পুত্র। ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, হিমছড়ি ঢালার মুখে ডাকাতির ঘটনায় ২১ অক্টোবর থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা নম্বর ০৯/১৩০ দায়ের করা হয়। ওই মামলায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ অভিযানে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
