খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

মাদকমুক্ত যুব সমাজ ও সুস্থ ভবিষ্যৎ শ্লোগানে ঈদগাঁওতে ইযুথ ম্যারাথন অনুষ্ঠিত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি ইদগাও:-মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ম্যারাথন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক তরুণ ও যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টায় ঈদগাঁও কলেজ গেট প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে এটি মাইজপাড়া ও জাগিরপাড়া প্রদক্ষিণ করে ঈদগাঁও বাসস্টেশনে এসে শেষ হয়।ম্যারাথন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক হাকিম আলী ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী তরুণদের মধ্য থেকে সেরা ১০জন বিজয়ী প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ, সচেতন ও খেলাধুলামুখী করে গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT