খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :-সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার’ এই শ্লোগানকে সামনে নিয়ে মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্থানীয় অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৩ নভেম্বর-২৬) বিকেলে আড্ডায় সভাপতিত্ব করেন, অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। সাহিত্য আড্ডায় কবি শফিক শিমুর পরিচালনায় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি শান্তুনু চক্রবর্ত্তী, সায়ফুল আলম, হাফিজুর রহমান সুমন, আলতাফ হোসেন, ফারজানা জ্যোতি, শাহারুকুজ্জামান সোহান, অন্তরা ইসলাম প্রমুখ।সাহিত্য আড্ডার শুরুতে আলোচনা সভায় আগামী ডিসেম্বরে ১০৩তম মাসিক সাহিত্য আড্ডার স্থান নির্ধারন করেন, আকরাম মোড়ে অবস্থিত শহীদ আকরাম স্মৃতিস্তম্ভ। এ সময় মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হক-এর ফুফু শামছুন্নাহার এবং সাহিত্য পরিষদের উপদেষ্টা ও মণিরামপুর প্রেসক্লাবে সম্পাদক মোতাহার হোসেন-এর শ্বশুর মরহুম এরশাদ সাব্বির-এর মৃত্যুতে শোক প্রকাশ ও তাদের রুহের মাগফেরত কামনা করা হয়। উল্লেখ্য, প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় শুক্রবার মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

ছবিঃ
১৩/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT