
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:-আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সরদার আব্দুল গফফার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।শুক্রবার (১৩ নভেম্বর-২৬) গৌরীঘোনা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি দলের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।দলীয় মনোনয়ন ও ত্যাগের মূল্যায়ন প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরদার আব্দুল গফফার বলেন, “আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দেবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি ও আমার পরিবার চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। দলের আদর্শ ধারণ করার অপরাধে আমাকে অসংখ্য মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে। এমনকি আমার পৈতৃক জমিজমাও জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল। তবুও আমি কখনো পিছু হটিনি, সবসময় রাজপথে থেকে দলের প্রতিটি কর্মসূচি ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি।”দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি সবসময় দলের সিদ্ধান্তের সাথে আছি। আমার বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদীদল আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবে। তবে দলীয় হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবুও আমি দলের স্বার্থে এবং দলের বিজয়ের লক্ষ্যে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে উন্নয়ন পরিকল্পনা মতবিনিময় সভায় তিনি গৌরীঘোনা ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন ও একটি আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন, গৌরীঘোনা ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে খাল পুনঃখনন এবং বর্ষা মৌসুমে চলাচলের উপযোগী করতে সকল কাঁচা ও ভাঙাচোরা রাস্তাঘাট পাকা ও সংস্কার করা। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা। পাশাপাশি যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা। এলাকার প্রান্তিক কৃষক ও মৎস্য চাষিদের স্বার্থ রক্ষায় সরকারি প্রণোদনা ও সার-বীজের সুষম বণ্টন নিশ্চিত করা এবং ঘের মালিকদের যেকোনো হয়রানি বন্ধ করা। গৌরীঘোনা ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ড প্রকৃত অসহায় ও দুস্থদের মাঝে কোনো প্রকার অর্থ লেনদেন ছাড়াই বিতরণ করা এবং গ্রাম্য সালিশের মাধ্যমে এলাকায় ন্যায়বিচার ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সর্বশেষ তিনি গৌরীঘোনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান।পরিশেষে তিনি গৌরীঘোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় গৌরীঘোনা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
১৩/১১/২৬
