খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর-২৬) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেশবপুর থানার মোড়স্থ ইসহাক বিশ্বাস সুপার মার্কেটে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ জহিরুল হক (ওয়াসিম)। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), ডিএ (বিএমইউ), সিসিডি (বারডেম) ও সিএমইউ (আল্ট্রা) ডিগ্রিধারী। তিনি এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছে।এ সময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উজ্জ্বল স্মৃতি সংসদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করায় ধন্যবাদ জানিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণকারীরা।ছবিঃ১৩/১২/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT