খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

একসময়ের জনপ্রিয় “হুক্কা” এখন বিলুপ্ত প্রায় 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-একসময়ে গ্রামীন ঐতিহ্য, গ্রামবাংলার মানুষের কাছে জনপ্রিয় মাধ্যম ছিল হুক্কা। পরিক্রমায় আধুনিকতার ছোঁয়া আর সময়ের পরিবর্তনে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হারিয়ে গেল হুক্কার প্রচলন। পূর্বেকার দিনে উপজেলা পাঁচটি ইউনিয়নে সেসময়ের পরিচিত উপকরণ এখন বিলুপ্তির পথে। আবহমান বাংলার গ্রামাঞ্চলে কাছে হুক্কা বেশ জনপ্রিয় ছিল। সে সময়কালেই যুবক থেকে শুরু করে বয়স্ক,ধনী-গরিবও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঘরবাড়িতে দেখা যেতো হুক্কার ব্যবহার।প্রবীণ মুরব্বিদের মতে,ফেলে আসা অতীত দিনে বিত্তবানদের আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো হুক্কা। গ্রামের বৈঠকখানা বা পুকুর পাড়ে বসে নানা বয়সী পুরুষ একসঙ্গে বসে পালাক্রমে হুক্কা টানতেন। বিত্তবানদের বাড়িতে দেখা যেত নলযুক্ত দামী হুক্কা। চেয়ারে  হেলান দিয়ে আরাম আয়েশি ভঙ্গিতে গৃহকর্তা যখন নলের পাইপে মুখ দিয়ে টান দিতেন, তখন বৈঠকখানায় উপস্থিত অন্যরা তা দেখতেন।গ্রাম্য সালিশ, সামাজিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন জমায়েতে হুক্কা দিয়ে অতিথিদের আপ্যায়নের রীতিও ছিল। প্রতিটি গ্রামের প্রভাবশালী বাড়িতে থাকত লম্বা পাইপযুক্ত স্ট্যান্ড হুক্কা, যা ঐ বাড়ির মর্যাদা ও প্রভাবের প্রতীক হিসেবে বিবেচিত হত। অথচ বর্তমান প্রজন্মের কাছে হুক্কা এখন প্রায় অপরিচিত। হুক্কা টানা তো দূরের কথা, অনেকেই জীবনে এটি দেখেননি।বর্তমানে ঐতিহ্যবাহী হুক্কার জায়গা দখল করে নিলো কতই জিনিস। প্যাকেটে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখা থাকা সত্ত্বেও এটির ব্যবহার কমছেনা। পাশাপাশি যুব-তরুণদের একটি অংশ বিভিন্ন মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। সচেতন মহলের মতে, ধূমপানের কোন মাধ্যমই স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। হুক্কার ধোঁয়াতেও ক্ষতিকর উপাদান রয়েছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই হুক্কাকে গ্রামবাংলার ঐতিহ্য ও অতীত সংস্কৃতির একটি উপকরণ হিসেবে বিবেচনা করা গেলেও ব্যবহারকে স্বাস্থ্যসম্মত ভাবার সুযোগ নেই।সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা হুক্কা এখন গ্রামবাংলার অতীত জীবনের স্মৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠে। একসময় যে হুক্কা ছিল গ্রামের বৈঠকখানার নিত্যসঙ্গী, তা আজ নতুন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত এক অধ্যায়। প্রবীণদের স্মৃতিতে বেঁচে থাকা এই ঐতিহ্য হয়তো একদিন কেবল ইতিহাসের পাতাতেই স্থান পাবে।ঈদগাঁও এলাকার মুরব্বি আমির হোসন ও আহমদ হোসন জানান, পূর্বেকার দিনে এলাকার প্রায় ঘর বাড়ীতে হুক্কা থাকতো। এখন সেদিন খুঁজলেও সহজে মিলবেনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT