খুলনা, বাংলাদেশ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  ডুমুরিয়ায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান
  মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
  কেশবপুরে গ্রামীণ ব্যাংক থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
  গৌরীঘোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান সরদার আব্দুল গফফার
  কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়
  দাকোপে চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত
  পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী
  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

দাকোপে কামারখোলা পাউবোর ৫০ফুট বেড়িবাঁধে ভাঙ্গন। জন মনে আতংক

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি :- খুলনার দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডেরর কামারখোলা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।বুধবার সন্ধ্যায় ইউনিয়নের জালিয়াখালী চান্নিরচক এলাকায় বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ঢাকী নদীতে বিলীন হয়ে যায়। এতে আশপাশের অন্তত ছয়টি গ্রাম ও প্রায় ৯০০ বিঘা আমন ধানের ফসলি ক্ষেত জমি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। জন মনে আতংক ছড়িয়ে পড়ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ৩২ নম্বর পোল্ডারের চান্নিরচক এলাকার সড়কে ফাটল দেখা দিয়েছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হলে কয়েক দিন আগে তারা স্থানটি জরিপ করে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় বাঁধের একটি অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের কারণে একটি পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙন রোধে বালুভর্তি জিও টিউব দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পাউবো।ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা বঙ্কেশ রায় বলেন, তিন দিন আগে সড়কে ফাটল দেখতে পেয়েছিলেন। বুধবার হঠাৎ সড়কটি নদীতে ধসে পড়ে। এর আগেও কয়েক দফা নদীভাঙনে সব হারিয়ে বাঁধের পাশে পরিবার নিয়ে বসবাস করছিলেন। এখন নতুন বাঁধ তার ঘরের সামনে দিয়ে নির্মাণ করা হবে। এ কারণে ঘর সরিয়ে নিতে হচ্ছে। তার ভাষ্য, এই রাস্তাটুকুই এখন তাদের শেষ আশ্রয়।কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সানা বলেছেন, চান্নিরচক এলাকায় প্রায় ৫০ ফুট বেড়িবাঁধ নদীতে বিলীন হয়েছে। বুধবার রাত থেকেই স্থানীয়দের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। ভাঙনে একটি পরিবার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না গেলে ছয়টি গ্রাম ও বিস্তীর্ণ আমন ফসলি জমি লোনাপানিতে তলিয়ে যেতে পারে।খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মধুসূদন পাল বলেন, লোকালয়ে পানি প্রবেশ ঠেকাতে বেড়িবাঁধের পেছনে জিও টিউব দিয়ে বিকল্প বাঁধ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ভেকু মেশিনের সাহায্যে ভাঙনকবলিত স্থানে বাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। ভাঙনকবলিত স্থান দিয়ে এলাকায় পানি প্রবেশের আশঙ্কা নেই।শচীন্দ্র নাথ মন্ডলদাকোপ খুলনাতাং ১৩/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT