খুলনা, বাংলাদেশ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“লেনদেনে হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ ও ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে যশোরের কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর-২৬) কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইসমাতআরা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।ক্যাম্পেইনের সঞ্চালনা করেন, সোনালী ব্যাংক পিএলসির কেশবপুর শাখার ম্যানেজার গোলক বসু। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক পিএলসির সার্বিক ব্যবস্থাপনায় কেশবপুর উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, খুলনার সহকারী পরিচালক মোঃ নাফিউল করিম। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান। এছাড়া কেশবপুর উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের কেশবপুর শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার বি এম মাহবুবুল হক, কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল বারীসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা Bangla QR-এর বিভিন্ন সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন।বক্তারা বলেন, Bangla QR ব্যবহারের মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি ও খুচরা টাকার ভোগান্তি কমানোর পাশাপাশি লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব। চুরি, ছিনতাই ও জাল নোটের ঝুঁকি কমাতেও ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ইসলামী ব্যাংকের কেশবপুর শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন জানান, গত এক মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে কেশবপুরে ১ হাজার ৪৩৪ জন গ্রাহক Bangla QR ব্যবহার করে লেনদেন করেছেন। এ সময়ে লেনদেনের পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকার বেশি।কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান বলেন, Bangla QR একটি নতুন ও সমন্বিত লেনদেন ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা একটি অভিন্ন QR ব্যবস্থার সুবিধা পাবেন। তিনি সবাইকে Bangla QR ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।প্রধান অতিথি মোঃ নাফিউল করিম Bangla QR-এর বিভিন্ন সুবিধা তুলে ধরে বলেন, নগদ টাকা বহনের ক্ষেত্রে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি জাল নোটের আশঙ্কাও থাকে। মোবাইল ফোনকে একটি ইলেকট্রনিক মানিব্যাগ হিসেবে ব্যবহার করে সহজেই বিভিন্ন ধরনের লেনদেন করা সম্ভব।অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতে Bangla QR-এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে Bangla QR ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেশবপুরের প্রধান সড়কে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংকসহ উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT