খুলনা, বাংলাদেশ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – ভোরের আলো ফুটতে না ফুটতেই জমে ওঠে চারার হাট। সারি সারি করে সাজানো থাকে দেশি-বিদেশি নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও ফুলের চারা। পাইকারি ক্রেতারা পছন্দের চারা কিনে নিয়ে যান দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাটে। আবার স্থানীয় ক্রেতারাও বিকেলে এসে কিনে নেন বাড়ির আঙিনা কিংবা বাগানের জন্য পছন্দের চারা।খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে এখন এমনই জমজমাট চিত্র। গদাইপুর বাজার ও আশপাশের নার্সারিগুলোতে প্রতিদিন চলছে চারা ও কলমের বেচাকেনা। সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার গদাইপুরে নিয়মিত হাট বসে। তবে চারা বিক্রি হয় প্রতিদিনই।স্থানীয় নার্সারি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৫০০টি বাণিজ্যিক নার্সারি রয়েছে। এসব নার্সারিতে সারা বছর চারা উৎপাদন ও পরিচর্যা করা হয়। বর্ষা মৌসুমে বৃক্ষরোপণের উপযুক্ত সময় হওয়ায় এ সময় চারা বিক্রি বেড়ে যায়। নার্সারি মালিকেরা ভোরে চারা তুলে হাটে নিয়ে আসেন। পাইকারি ব্যবসায়ীরা দিনের শুরুতেই চারা কিনে বিভিন্ন এলাকার বাজারে নিয়ে যান।গদাইপুরের নার্সারিগুলোতে দেশি জাতের আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু, কদবেল, কুল, পেয়ারা, বাতাবি লেবু, মাল্টা, কমলা ও নারিকেলের পাশাপাশি বিভিন্ন বিদেশি জাতের ফলের চারাও পাওয়া যাচ্ছে। এর মধ্যে মিয়াজাকি, কিং অব চাকাপাত, ডগ মাই, বেগুনি ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, কিউ জায় ও চিংমাই আমের চারা ক্রেতাদের আগ্রহ কাড়ছে। রয়েছে রামবুটানসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের চারা এবং নানা প্রজাতির ফুলের চারা।চারা বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত। আকার, জাত ও মানভেদে দাম কমবেশি হয়। বিদেশি নারিকেলের চারা প্রায় ৫০০ টাকা এবং বড় মাল্টা ও কমলা লেবুর চারা ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।তালা উপজেলা থেকে গদাইপুরের চারার হাটে এসেছেন সবুর গাজী। তিনি বলেন, ‘‘বাজারে প্রচুর গাছের চারা উঠেছে। ঘুরে ঘুরে পছন্দের চারা কেনা যাচ্ছে। দামও তুলনামূলক কম।’’পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল সরদার বলেন, গদাইপুর এলাকায় প্রায় ৫০০টি নার্সারি রয়েছে। এসব নার্সারিতে উৎপাদিত চারা দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। এমনকি পাশের দেশ ভারতেও এখানকার চারা যায়।সমিতির সভাপতি আছাদুল ইসলাম বলেন, করোনার সময় কয়েক বছর চারা বিক্রি কমে গিয়েছিল। এখন আবার বেচাকেনা ভালো হচ্ছে। নার্সারি মালিকদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হলে এ ব্যবসা আরও সম্প্রসারিত হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন বলেন, কৃষি বিভাগের পরামর্শ মেনে নার্সারি পরিচালনা করলে আরও মানসম্মত চারা উৎপাদন করা সম্ভব। নার্সারি মালিকদের সহজ শর্তে বা কম সুদে ঋণের ব্যবস্থা করা হলে তাঁরা এ ব্যবসায় আরও লাভবান হতে পারবেন।নার্সারি মালিকেরা জানান, ভোরে চারা কেনাবেচার অন্যতম কারণ হলো সূর্যের তাপ বাড়ার আগেই চারা গন্তব্যে পৌঁছে দেওয়া। এতে চারার ক্ষতি কম হয়। গদাইপুরের নার্সারিগুলোতে মানসম্মত চারা পাওয়ায় পাইকগাছার পাশাপাশি কয়রা, আশাশুনি, দাকোপসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা এখানে আসেন।স্থানীয়দের মতে, একই জায়গায় বিভিন্ন জাত ও আকারের চারা পাওয়ায় গদাইপুরের চারার হাট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্ষা মৌসুমে ভোর থেকে জমে ওঠা এই হাট এখন এলাকার নার্সারি ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT