
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি ঃ
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা এর অনৈতিক বদলী এর প্রতিবাদে দাকোপ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১ লা অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডাঃ সুদীপ বালা কে পিরোজপুর জেলার মাঠবাড়ীয়ার ২০ শষ্যা বিশিষ্ট্য টিয়ারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বলদী করা হয়। বদলি পুনর্বহলের দাবিতে ৭ ই অক্টোবর বুধবার বেলা ১১টায় দাকোপ হাসপাতাল সামনে চালনা আচাভুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখ এর.সভাপতিত্বে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ হাফিজুল ইসলামের পরিচালনায় মানব বন্ধন ও সমাবেশে বক্তব্যদেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মোল্লা, তপন রায়,মুফতি ইকবাল হোসেন, আবুল হাসান, অনুকূল ঠাকুর, প্রসান্ত মন্ডল, আসিফ ইকবাল টিটু,পংকজ বাইন,মিরাজুল ইসলাম, প্রমুখ।
