খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটি দেখানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিশু শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রত্যক্ষ করেন।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রব, অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাগুলোতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু (অতিরিক্ত দ্বয়িত্বে)। পরে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “শিশুর অধিকার হোক সুরক্ষিত”।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT