
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন ঘােষিত ইজিবাইক,মিনি টমটমের লাইসেন্স প্রদানে স্থানীয় ইউনিয়ন পরিষদের গলাকাঁটা বাণিজ্য,সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে সমাবেশ ও বিক্ষোভ করলেন ইজি বাইক-টমটম চালক সংগ্রাম পরিষদ।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের নতুন রাস্তা মাথার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রেখেছেন স্থানীয় শ্রমিক নেতা সেলিম আকবর। এসময় শত শত শ্রমিক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সড়ক উপসড়কে ইজিবাইক, টমটম চালকরা মানুষকে সেবা দিয়ে আসছে। কিন্তু ইজিবাইক চলাচলে অনুমতি লাইসেন্সের নামে বিভিন্ন জায়গায় বাঁধা দেয়া হচ্ছে। ব্যাটারি বিক্রি বৈধ,ইজিবাইক বিক্রি বৈধ,তা রাস্তায় চললে অবৈধ,তা মেনে নেওয়া যায় না।তারা আরও বলেন, প্রশাসন থেকে ইতােমধ্যে লাইসেন্স প্রদান ইস্যুতে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরইমধ্যে উপজেলায় ইজিবাইক আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক টমটম মুক্ত করার দাবি জানালে হয়রানি করা হচ্ছে। বক্তারা আরও বলেন, নতুন লাইসেন্স দেয়ার জন্য বিভিন্ন সময়ে গড়িমসি করে আসছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে তারা লাইসেন্স প্রতি ২ থেকে ৩ হাজার টাকা একটি টমটমের জন্য নেওয়া হয়েছে টুকেনের মাধ্যমে।জানামতে হাজারো আবেদন জমা পড়েছে। কিন্তু টাকা জমা দেয়ার মাস অতিবাহিত হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সময়ক্ষেপণ ও হয়রানি করছে। যার ফলে ইজিবাইক চালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণও হয়রানি বন্ধ করে দ্রুতসময়ে নামে মাত্র ৫শ টাকা দামের লাইসেন্স প্রদানের দাবি জানায়। অন্যথায় হয়রানি বন্ধ ও নতুন লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
