খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। 

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।এ সময় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাজি সমিতির সদস্য সাংবাদিক সেলিমা আবেদের চিকিৎসা ও সুস্থতার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তাঁর এ মানবিক সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, আইয়ুব আলী মোল্লা, শেখ ফরহাদ হোসেন, জেলা ঠিকাদার সমিতির সভাপতি বদরুদ্দোজা বাবলু শাহজাহান জমাদ্দার এবং ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT