
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধ, প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে মারধর এবং তার ব্যবসা প্রতিষ্ঠান লুট করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে—“তুই হিন্দু হয়ে জামায়াত ইসলাম করিস কেন?”এ ঘটনায় ভুক্তভোগী বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৯ জুলাই ২০২৬ সকালে বটিয়াঘাটা বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি ও মারধর করেন। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্তরা তার রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তাকে জামায়াতে ইসলামী থেকে সরে আসার জন্য চাপ দেন। ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভুটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন দোষীদের বিরুদ্ধে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
