খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ সানা জমি দখল, চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।রবিবার (২৬ জুলাই) দুপুর ১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জহুরুল শিকারী, কোহিনুর সানা, বাপ্পি ওরফে শুভ, আশিক, রবিউল সানাসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমিজমা ও মৎস্যঘের জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মৎস্যঘেরে ক্ষয়ক্ষতি এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বাগালী মৌজায় তাদের ৯ একর আয়তনের মৎস্যঘেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই মিনারুল সানা ও তার স্ত্রী রেহেনা খাতুনকে মারধর করে তাড়িয়ে দিয়ে মৎস্যঘেরটি জোরপূর্বক দখলে নেয় বলে অভিযোগ করেন তিনি।আব্দুর রশিদ সানা আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমার বড় ভাই খলিলুর রহমান সানা বাদী হয়ে কয়রা থানা পুলিশ ও খুলনার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং অভিযুক্তরা দখল করা মৎস্যঘের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ সানা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জবরদখলকৃত মৎস্যঘের ফেরত প্রদান এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT