খুলনা, বাংলাদেশ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

খুলনার হরিণটানায় লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

[ccfic]

তরিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধ
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক মাদ্রাসা পড়ুয়া কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল প্রায় ৯টার দিকে কেএমপি’র হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেকে আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী এক বালকের মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স ১২-১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৯-১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। পরনে ছিল বাদামী রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।
এ ঘটনায় শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খুলনা ও আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ সংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ থানায় বা হরিণটানা থানায় দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT