খুলনা, বাংলাদেশ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় ড্রেনের ভিতর আফ্রিকান মাগুর মাছ করার অপরাধে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দকৃত আনুমানিক ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই-২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় লিয়াকত আলী (৬৫) দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ড্রেনে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাগুর মাছ চাষের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লিয়াকত আলীকে এক হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ, উৎপাদন, বিপণন ও বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই রাক্ষুসে মাছ জলাশয়ের পরিবেশ নষ্ট করে এবং দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন করে। এছাড়াও নোংরা ও দূষিত পানিতে চাষ করায় এই মাছে ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতু থাকতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT