খুলনা, বাংলাদেশ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

গরুর মাংস রান্না করতেই হলো সবুজ, কড়াই নিয়ে থানায়

[ccfic]

খুলনার পাইকগাছা পৌরসভা বাজারের ইসমাইলের মাংসের দোকান থেকে কেনা লাল গরুর মাংস কড়াইতে কষানোর সময় অদ্ভুতভাবে সবুজ রঙ ধারণ করার ঘটনা ঘটেছে। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী ‘মডার্ন বেকারি’র কর্মচারীরা।স্থানীয় সূত্রে জানা যায়, বেকারি কর্মচারীরা বনভোজনের জন্য ইসমাইলের দোকান থেকে মোট পাঁচ কেজি মাংস কেনেন। পরবর্তীতে সেই মাংস রান্নার জন্য মশলা দিয়ে কড়াইতে কষাতে গেলে হঠাৎ মাংসের রঙ পরিবর্তিত হয়ে অদ্ভুত সবুজ রূপ নেয়। এতে বিষাক্ত বা বাসি মাংসে ক্ষতিকর কোনো কেমিক্যাল কিংবা ফরমালিন ব্যবহারের সন্দেহ সৃষ্টি হয়। ঘটনার প্রতিকার চেয়ে বাধ্য হয়ে রান্নাকৃত মাংসের কড়াইসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হন ভুক্তভোগীরা। পরে তারা সেই রান্না করা মাংস থানায়ও দেখাতে যান।তবে মাংসে কোনো কেমিক্যাল মেশানোর কথা অস্বীকার করে অভিযুক্ত মাংস বিক্রেতা ইসমাইল বলেন, তার মাংস সম্পূর্ণ ভালো ছিল এবং একই সাথে অন্য যাদের কাছে মাংস বিক্রি করা হয়েছে তাদের কেউ এমন অভিযোগ করেননি।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে এবং ভুক্তভোগীরা সেই মাংস থানায় দেখাতে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে তারা মাংস নিয়ে ফিরে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT