
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ঢাকা আবাসিক হোটেল মালিক বিল্লাল হোসেন সজীবের বাড়িতে হানিট্র্যাপে ফেলে মো: মিলন হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯/০৭/২০২৬ ইং তারিখ বেলা আনুমানিক ১১টায় সময় সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০) মো:মিলন হোসেনকে ফুলতলা থানাধীন দামোদর এলাকায় ডেকে আনেন। এরপর আসামি ১। সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০), ২। ঝুমুর জমদ্দার (৩২), ৩। মো: সুমন মিয়া (৩৬) সহ অজ্ঞাতনামা ১/২ জন পরস্পর যোগসাজশে ভিকটিমকে হানিট্র্যাপে ফেলে মারধর করেন। পাশাপাশি তার নগ্ন ভিডিও ধারণ করা হয় এবং জোরপূর্বক ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) ছিনিয়ে নেওয়া হয়। বাদির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ০৩ নং আসামি পুলিশকে সংবাদ দেন। পরবর্তীতে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমসহ আসামিদের হেফাজতে নেয়। এ ঘটনায় ভিকটিম মো মিলন হোসেন ফুলতলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে।থানা: ফুলতলা থানা মামলা নম্বর: ০৬ জিআর নম্বর: ৬৯ ধারা: পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮(৭) ধারা
