খুলনা, বাংলাদেশ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

‎(সোমবার) খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।পরিদর্শনকালে তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, খুলনার আয়োজনে বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য ৩ (তিন) দিনব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (PDO) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদেশগমনেচ্ছু কর্মীদের নিরাপদ অভিবাসন, বৈধ উপায়ে বিদেশ গমন, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশগমনেচ্ছু কর্মীদের আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।এসময়ে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থানের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, শেখর কুমার শীল, ইকবাল হোসেন, বজলুল হক, সহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT