খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
  সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান
  কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:
  খুলনার ৪৪ তরুণ-তরুণীর পুলিশে চাকরি নিশ্চিত.
  নতুন ইতিহাস গড়তে চান সিমন্স
  খুলনা আদালতপাড়ার সেই জোড়া হত্যা: থেমে আছে তদন্ত, বাড়ছে প্রশ্ন
  চট্টগ্রামে এনসিপির রাজনীতিতে নতুন সমীকরণ
  রাজপথের ত্যাগী নেতা বিকাশ মিত্র. চেয়ারম্যান পদে লড়তে চান টিএসবি ইউনিয়নে.
  বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে সরকার সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারব না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশবাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।তবে কী প্রক্রিয়ায় সেনা প্রত্যাহার হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দাগি আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে।এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT