খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

[ccfic]

ডেস্ক :

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।ফেরত আসা বেশিরভাগই সমুদ্র পথে ইউরোপে যাওয়ার উদ্দেশে দালাল ও মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল বলে জানা যায়। তাদের অনেকেই লিবিয়াতে থাকাকালীন অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ করা হয়।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে প্রায় ৮৯৫ জন বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৭৪ জনকে ফেরত পাঠানো হয়েছে।আগামী কয়েক সপ্তাহে আরও দুই ধাপে বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে। চলতি মাসের মধ্যেই ডিটেনশন সেন্টারে অবস্থানরত ৫২৪ বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানা গেছে।এর আগে গত ১ এপ্রিল লিবিয়ায় আটক ১৭৫ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। এর মধ্যে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১২৩ ও তাজুরা সেন্টার থেকে ৬২ জনকে ফেরানো হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT