খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
  ‎ডুমুরিয়ায় বসতঘর পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া আগুনে দগ্ধ স্ত্রী বিথীর অবশেষে মৃত্যু, বাবার ভিটায় দাফন
  কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  নরসিংদীতে ডিবি পুলিশ প্রতারক চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার
  বটিয়াঘাটায় সার বিক্রেতাদের মানববন্ধন।
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
  নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

[ccfic]

 

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর,প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান—প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।শামসুল ইসলাম বলেন, এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে রিস্কা ও ভ্যান চালক ইউনিয়ন সভাপতি, মোঃ খায়রুল ইসলাম জানান, যার দোকানটি আগুনে পুড়ে গেছে, তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন—কীভাবে সংসার চালাবেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার প্রতি মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করেন।ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT