খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান
  কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:
  খুলনার ৪৪ তরুণ-তরুণীর পুলিশে চাকরি নিশ্চিত.
  নতুন ইতিহাস গড়তে চান সিমন্স
  খুলনা আদালতপাড়ার সেই জোড়া হত্যা: থেমে আছে তদন্ত, বাড়ছে প্রশ্ন
  চট্টগ্রামে এনসিপির রাজনীতিতে নতুন সমীকরণ
  রাজপথের ত্যাগী নেতা বিকাশ মিত্র. চেয়ারম্যান পদে লড়তে চান টিএসবি ইউনিয়নে.
  বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
  ‎ডুমুরিয়ায় বসতঘর পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া আগুনে দগ্ধ স্ত্রী বিথীর অবশেষে মৃত্যু, বাবার ভিটায় দাফন

চট্টগ্রামে এনসিপির রাজনীতিতে নতুন সমীকরণ

[ccfic]

ডেস্ক :

চট্টগ্রাম নগর রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপিকে ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হতে পারে—এমন আলোচনা এখন নগরজুড়ে। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। বিশেষ করে নগরের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব ও সম্ভাব্য নগরপিতার পদ নিয়ে নানা গুঞ্জনও সামনে আসছে।এরই মধ্যে সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা যায়। ওই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন ব্যাখ্যা ও গুঞ্জন ছড়িয়েছে।নগরের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যেই মনজুর আলমের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও তিনি এনসিপির আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে সরাসরি অংশ নেননি, তবে বিভিন্ন অনুষ্ঠানে তার নাম ও সম্পৃক্ততা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এমনকি এনসিপির ইফতার মাহফিলে তার নাম ও ছবিসংবলিত উপকরণ ব্যবহারের ঘটনাও আলোচনায় আসে।তবে এসব বিষয়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছিলেন, তিনি কাউকে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেননি। হাসনাত আব্দুল্লাহ তার বাসায় এসেছিলেন, তবে সেটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, বরং ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ ছিল বলে তিনি মন্তব্য করেন।মনজুর আলম ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হিসেবে অবস্থান করছেন।এদিকে এনসিপির উদ্যোগে আজ ৭ মে বৃহস্পতিবার চট্টগ্রামে এক বৃহৎ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠানটি চট্টগ্রাম প্রেস ক্লাবে’ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।আয়োজক সূত্রে জানা গেছে, এই যোগদান অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামে এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সামাজিক ও নাগরিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি দলের ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সংগঠন বিস্তারের রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে।চট্টগ্রাম মহানগর এনসিপির এক সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় বলেন,’সারাদেশে এনসিপিতে যোগদানের ধারা অব্যাহত রয়েছে। কৌশলগত কারণে অনেকের নাম এখন প্রকাশ করা হচ্ছে না, তবে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি আজকের অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।’দলীয় সূত্রে আরও জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নগরের সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কমিটি গঠন এবং রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সাবেক জনপ্রতিনিধিদের সম্ভাব্য যোগদানের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT