খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
  ‎ডুমুরিয়ায় বসতঘর পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া আগুনে দগ্ধ স্ত্রী বিথীর অবশেষে মৃত্যু, বাবার ভিটায় দাফন
  কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  নরসিংদীতে ডিবি পুলিশ প্রতারক চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার
  বটিয়াঘাটায় সার বিক্রেতাদের মানববন্ধন।
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
  নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০ টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়।কার্যনিবার্হী কমিটির সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,যুগ্ন-সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক: জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান, প্রচার সম্পাদক: মোস্তফা রিজওয়ানুল করিম, নির্বাহী সম্পাদক: শেখ সিরাজুদ্দৌলা লিংকন ও কামাল হোসেন প্রমুখ।সভার শুরুতে উদ্বোধনী বক্তব্যে সভাপতি শেখ হারুন অর রশিদ বলেন, কয়রা প্রেসক্লাব উপজেলার ঐতিহ্যবাহী একটি সংগঠন। ক্লাবটির প্রতিষ্ঠালগ্নে বহু গুণী সাংবাদিক জড়িত ছিল। তবে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার হারুন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। দীর্ঘদিন হারুন তার অনুসারী অন্য একজনকে নিয়ে ক্লাব টি কুক্ষিগত করে বিভিন্ন অপকর্ম করে চলছিল এবং ক্লাবটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়। সেখান থেকে ২০২৪ সালে আমরা ক্লাবটিকে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে পেশাদার সাংবাদিকদের নিয়ে ক্লাবের পূরানো ঐতিহ্য বজায় রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ ক্লাবটি পূণরায় গণমানুষের সংগঠনে পরিণত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT