খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়কসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে যশোরে ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও এর আর্থিক সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে খুলনা বিভাগের ৩টি জেলারমুজিবনগর, কুষ্টিয়া, কেশবপুর, মেহেরপুর সদর ও বাঘারপাড়া (৫টি) উপজেলার পিএফজি ও ওয়াইপিএজির সদস্যসহ ৪০ জন তরুণ অংশগ্রহণ করেন।শনিবার (৩১ অক্টোবর-২৬) যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ-এর সভাপতিত্বে এবং মেহেরপুর ওয়াইপিএজির সদস্য শিহাব হাসান ও কুষ্টিয়া ওয়াইপিএজির সদস্য তানিয়া খাতুন-এর সঞ্চালনায় পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন কার্যক্রম শুরু হয়। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সভার সভাপতি সাদিক হাসান রহিদ।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুজন সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী, বাঘারপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর জনাব এস. এম. রাজু জবেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম।সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের যশোর অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মোঃ আশরাফুজ্জামান। হ্যাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের অ্যাকাউন্ট অফিসার অধীশ দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সম্মেলনে পিএফজি, ওয়েভ ও আন্ত:ধর্মীয় প্লাটফর্মের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, বোরহান উদ্দীন, মাহফুজুর রহমান, রিয়াজ শেখ, আলমগীর হোসেন, চয়ন কুমার বিশ্বাস,দীলরুবা পারভীন বিথী, শফিকুল ইসলাম, ওয়াজেদ আলী খান, সুমী বিশ্বাস প্রমূখ। সম্মেলনে তরুণ শান্তি সহায়ক সদস্যরা উপজেলা ভিত্তিক দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের বিগত কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে সংঘাত নিরসন, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্ব বিকাশে করণীয় নির্ধারণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করেন।সভাপতির বক্তব্যে কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী জনাব সাদিক হাসান রহিদ বলেন, “তরুণরাই সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। নিজ নিজ এলাকায় সংঘাত নিরসন, সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় তরুণ শান্তি সহায়ক বন্ধুরা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকের সম্মেলনের অভিজ্ঞতা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা আরও বিস্তৃত করতে চাই। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী সকল অতিথি, আয়োজক ও তরুণ শান্তি সহায়ক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। সম্মেলন শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।ছবিঃ৩১/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT