
এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে প্রথমবারের মতো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঈদগাহ রশিদ আহমদ কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছেন ১৩ জন। ১৮১ জন ছাত্র ও ১৪৭ জন ছাত্রী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সীমিত পরিসরে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশ নেয় উপজেলার ১৪টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কক্ষ পর্যবেক্ষক ছিলেন ২১ জন। দুইটি ভবনের মোট আটটি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভবন দুটি হচ্ছে অনার্স ভবন ও আইসিটি ভবন। এতে ৭৮ জনকে বৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে।পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী পরীক্ষার নিয়ন্ত্রণ ছিলেন কক্সবাজারের দুইজন অধ্যাপক।পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রূপস পাল, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জিয়াউল করিম, শিক্ষক আব্দুল হামিদ, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ আরো অনেকে। পরীক্ষা পরিচালনা সম্পর্কিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন নুর মোস্তফা কামাল সাদেক, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম,শাহজাহান, বদিউল আলমসহ অন্যান্যরা। বেসরকারি এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম জানান, পরীক্ষার নির্ধারিত সময়ে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।সংগঠনের উপজেলা শাখার সভাপতি জানান, পরীক্ষা পরিচালনা,কেন্দ্র ব্যবস্থাপনা,পর্যবেক্ষণ ও সার্বিক তদারকির জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল দের নিয়ে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
