খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্পসকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা

[ccfic]

 

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):গ্রামেই মিলছে চিকিৎসাসেবা—এমন সুযোগ পেয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ময়নাপুর গ্রামে আর্থ সেবা খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চক্ষু ও মেডিকেল ক্যাম্প। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়নাপুরসহ আশপাশের মান্দা ও চেচুড়ি এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন।ক্যাম্পে চক্ষু ও চিকিৎসাসেবা প্রদানের দায়িত্বে ছিলেন ডা. বি. ই.পি. রোমেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ডিএমএফ) এবং খুলনার রয়েল স্পেশালিস্ট হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার।এসময় উপস্থিত ছিলেন চেচুড়ি গ্রামের বি,এন,পি নেতা,মোঃ দাউদ গোলদার, স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে আশপাশের এলাকার রোগীদের অংশগ্রহণ দেখা যায়।আয়োজক সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। কার্যক্রমে সহযোগিতা করেন নাহিদ হাসান ও আকলিমা খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আর্থ সেবা খুলনার ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন বাদশা।স্থানীয়দের প্রত্যাশা, গ্রামাঞ্চলে এ ধরনের চিকিৎসা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে বিশেষ করে যাতায়াত ও চিকিৎসার ব্যয় বহনে সমস্যায় থাকা মানুষ উপকৃত হবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT