
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাটে অর্ধগলিত এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে। ৩০ শে অক্টোবর ( শুক্রবার) রাত, ৯টায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারাশপুর ( নিকেশ্বর) এলাকায় নিজ বসতবাড়ি ঘর থেকে পিটার জোসেফ তপ্ন নামের আদিবাসী যুবকের মরদেহ ঝুলন্ত অবস্হায় উদ্ধার করা হয়। নিহত যুবকের মা রাহেলা তপ্ন জানান, সে জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলায় চাকুরী করার কারনে তার ছেলে একা বাডীতে থাকে। আজ শুক্রবার বাডীতে এসে তার ছেলের মরাদেহ তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক প্রতিবেশীদের জানালে প্রতিবেশীরা থানায়, খবর দিলে , থানা পুলিশ ঘটনাস্হল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।মরদেহ অর্ধগলিত অবস্থায় থাকার কারনে কয়েক দিন পূর্বে যুবকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে । ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইন প্রক্রিয়া চলমান আছে।
মোঃ নুরুল ইসলামধামইরহাট, নওগাঁ০১৭১০১৯০০১০
