খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি: বিএম আলামিন ইসলাম:-
সুন্দরবন থেকে আহরণ করা শামুক পাচারের সময় খুলনার কয়রায় মফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৬০ কেজি শামুক জব্দ করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই শামুক অবৈধভাবে সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়রা উপজেলার ঘোলপাড়া গ্রামে সাইদুলের বাড়ির পাশ থেকে তাঁকে আটক করা হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে শামুক সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ঘোলপাড়া গ্রামে সন্দেহভাজন মফিজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৬০ কেজি শামুক জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, সুন্দরবনের শামুক পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘোলপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৬০ কেজি শামুকসহ মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে শামুক আহরণ এবং পাচার বন্ধ করা জরুরি। সুন্দরবনের খাদ্যশৃঙ্খল ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন জলজ প্রাণী ও শামুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT