খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

শাহপুর মধুগ্রাম কলেজে এইচএসসি ফলাফলে ধস, পাসের হার মাত্র ৩৩ শতাংশ ৯০৫ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য ৬০৭, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন—শিক্ষার মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের

[ccfic]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়ার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। মোট ৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২৯৮ জন, আর অকৃতকার্য হয়েছে ৬০৭ জন। কলেজটির পাসের হার ৩৩ শতাংশ। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষার মান ও কলেজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন অভিভাবক।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, জিপিএ-৪ (A) পেয়েছে ৫৪ জন, জিপিএ-৩.৫ (A−) পেয়েছে ৭৮ জন, জিপিএ-৩ (B) পেয়েছে ৯১ জন, জিপিএ-২ (C) পেয়েছে ৬১ জন এবং জিপিএ-১ (D) পেয়েছে একজন শিক্ষার্থী।ফলাফল বিপর্যয়ের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আলম বলেন, “করোনাকালীন সময় থেকে লেখাপড়ার যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বিলম্ব হয়েছে। ফলাফলের পেছনে এ ঘাটতিসহ বিভিন্ন কারণ রয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতারও অভাব রয়েছে। শুধু কলেজের একার পক্ষে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।”অন্যদিকে, কয়েকজন অভিভাবকের অভিযোগ, কলেজের শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনায় ঘাটতির কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ফলাফল কলেজটির পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা নিয়ে নতুন করে মূল্যায়নের দাবি তুলেছে। অভিভাবকদের প্রত্যাশা, কলেজ কর্তৃপক্ষ ফলাফলের কারণ পর্যালোচনা করে দুর্বলতা চিহ্নিত করবে এবং আগামীতে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT