
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-সারাদেশের ন্যায় ঈদগাঁও উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ-মাদ্রাসা) এইচএসসি,আলিম ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। ৩১শে অক্টোবর (শনিবার) প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ঈদগাঁওর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলমাছিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক,শিক্ষার্থীও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই বছর মাদ্রাসা থেকে ৮৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। সে হিসাবে প্রতিষ্ঠানে পাসের হার ৮৯.৫৩ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ২জন শিক্ষার্থীইসলামাবাদ এ.জি.লুৎফুল কবির আদর্শ মহিলা আলিম মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন পাওয়ার প্রথম বছরে আলিম পরীক্ষায় পাশের হার ৯৬.১৫%। এবার আলিম পরীক্ষার্থী অংশ নিলেন ২৬ জন, পাশ করেন ২৫ জন। জিপিএ ফাইভ পেল ৪ জন।ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজে এইচএসসি পরীক্ষার ৩৪৩ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ১০৪ জন। পাসের হার ৩০.৩২ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।ইসলামাবাদের মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা থেকে এবারে আলিম পরীক্ষার অংশগ্রহণ করেন ১৮ জন, পাশ করেন ১৪ জন। জিপিএ-৫ নেই। পাশের হার ৭৭ : ৭৮℅। ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সেইসব কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
