
অনুপম মল্লিক প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা প্রয়াত মিলন জোদ্দারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় রংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রংপুর এলাকাবাসীর আয়োজনে এ স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় সভাপতিত্ব করেন নারায়ণ চন্দ্র মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল প্রকৌশলী প্রদীপ তরফদার, মহিলা সদস্য মহিলা মেম্বার সুচন্দা মন্ডল উজ্জ্বল বিশ্বাস, অনুপম বিশ্বাস, রমেশ চন্দ্র বৈরাগী, দেবদুলাল কীর্তনীয়া, বিষ্ণুপদ জোদ্দার, অসীম মন্ডল বিপুল মন্ডল মাধুরী মল্লিক অপূর্ব বাগচী সহ গণ্যমান্য ব্যক্তি।বক্তারা বলেন, মিলন জোদ্দারের মৃত্যুতে রংপুর ইউনিয়ন পরিষদ একজন কর্মঠ, নিষ্ঠাবান ও পরিশ্রমী কম্পিউটার উদ্যোক্তাকে হারিয়েছে। তাঁর এই অকালমৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। একই সঙ্গে তাঁরা প্রয়াত মিলন জোদ্দারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মৃত্যুকালে তিনি নয় মাসের এক পুত্র সন্তানও স্ত্রী রেখে গেছেন বলে জানা যায়। স্মরণ সভায় এক মিনিট নীরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
