
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-শেখ রাসেল স্মৃতি সংসদ উখিয়া উপজেলা শাখার আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত অনুমোদনপত্রে এ কমিটির তালিকা উল্লেখ করা হয়।অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে তুহিনুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মিজান দায়িত্ব পেয়েছেন।শেখ রাসেল স্মৃতি সংসদ কক্সবাজার জেলা শাখার প্যাডে প্রকাশিত অনুমোদনপত্রে জেলা শাখার সভাপতি আবু বকর ছিদ্দিক নয়ন এবং সাধারণ সম্পাদক আলী উল্লাহ সিকদার আকাশের স্বাক্ষর রয়েছে। তাদের স্বাক্ষরযুক্ত অনুমোদনপত্রে উখিয়া উপজেলা শাখার কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।কমিটিতে ১৫ জন সহ-সভাপতির এবং ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত তালিকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে।নতুন কমিটির মাধ্যমে উখিয়া উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
