
চিতলমারী প্রতিনিধি:আসন্ন চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রবীণ রাজনৈতিকবীদ, সমাজসেবক ও যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান । চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে, হাট-বাজারে এখন একটাই নাম জাহিদুর রহমান । সাধারণ ভোটারদের মাঝে চালানো জরিপ ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, জনপ্রিয়তার দিক থেকে তিনি সবার চেয়ে এগিয়ে। তিনি চিতলমারী উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে সংগ্রামী সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তার জনপ্রিয়তার কারণ হলো দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলবাজি বা দুর্নীতির অভিযোগ নেই। একজন সৎ ও শিক্ষিত প্রার্থী হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে।করোনা মহামারি, বন্যা বা যেকোনো দুর্যোগে তিনিই সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো মৃত্যু, কারো অসুস্থতা – খবর পেলেই তিনি ছুটে যান।ইউনিয়নের যুব সমাজের কাছে তিনি একজন আইকন। শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজে তিনি তরুণদের সম্পৃক্ত করছেন। তিনি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল দলের মানুষের কাছে তার সমান গ্রহণযোগ্যতা রয়েছে। হিন্দু-মুসলিম সবার কাছে তিনি সমান প্রিয়।এ বিষয়ে স্থানীয় সাধারণ ভোটাররা বলেন, “আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চাই না। আমরা জাহিদুর রহমান ভাইয়ের মতো একজন যোগ্য ও ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে চাই।৬নং চরবানিয়ারীর ভোটাররা আরও বলেন, “উনি আমাদের পরিবারের মতো। যেকোনো সমস্যায় ডাকলেই পাই। এমন মানুষই তো জনপ্রতিনিধি হওয়া উচিত।”এবিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান বলেন, আমি এই ইউনিয়নের-ই সন্তান। সুখে দুঃখে সবসময়ই আমি আমার ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি ও থাকবো। দল জদি আমাকে নমিনেশন দেয় ইনশাআল্লাহ ৬ নং চরবানিয়ারী ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শের একজন সৈনিক। আমি আমার ৬ নং চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়ন সহ মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান সকল মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে। আমি সবাইকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাও আমাকে তাদের সন্তানের মতন ভালোবাসে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটাররা যোগ্যতাকে মূল্যায়ন করে, তবে জাহিদুর রহমান -এর বিজয় সময়ের ব্যাপার মাত্র।
