খুলনা, বাংলাদেশ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ডুমুরিয়ার রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাট্যশিল্পী রাজ্যেশ্বর মণ্ডলের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

[ccfic]

অনুপম মল্লিক আড়ংঘাটাপ্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাট্যশিল্পী রাজ্যেশ্বর মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৩ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।রাজ্যেশ্বর মণ্ডল ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাট্যশিল্পী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য রামকৃষ্ণপুর বিজরিঘাটা মহাশ্মশানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক শিবু পদজোদ্দার, প্রকৌশলী প্রদীপ তরফদার বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন সমাজসেবক পলাশ মন্ডল অনিরুদ্ধ বালা তরুণ সমাজকমী সাংবাদিক অনুপম মল্লিক এবং ইউপি সদস্য মিলন হালদার অধ্যাপক তুষার কান্তি মল্লিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শোক প্রকাশকারীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT