
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘ/র্ষের ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকারকে গ্রে*প্তার করেছে পুলিশ।বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রে/প্তার করা হয়। গ্রেপ্তার আমিন খন্দকার (৪৫) সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাসের সঙ্গে মিশরু মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অ/স্ত্রশস্ত্র নিয়ে সংঘ-র্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া।সংঘর্ষের সময় অন্তত ১০টি বসতবাড়িতে ভাঙ/চুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা মাম/লার আসা/মি ছিলেন আমিন খন্দকার। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মা*মলা রয়েছে। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তা/র আমিন খন্দকারকে আদালতের মাধ্যমে কারা/গারে পাঠানোর প্রক্রিয়া চলছে। তথ্যসূত্র: ফরিদপুর প্রতিদিন!!
